Read, Discover and Enjoy

A wide selection of eBooks right at your fingertips!

Unlimited all-in-one ebooks in one place.
Free trial account for registered user.

eBook includes PDF, ePub and Kindle version

 

প্রায় একযুগ আগের ঘটনা। গ্রীষ্মের প্রচণ্ড তাপকে অগ্রাহ্য করে আমরা কজন বন্ধুবান্ধব মিলে হানা দিয়েছিলাম মধ্য-পুর্ব ভারতের এক নিবিড় অরণ্যভূমে। সেখানেই খোঁজ মিলেছিল বিচিত্র উন্মাদবৎ এক ব্যাক্তির। লোকটিকে স্থানীয়েরা সাক্ষাৎ মৃত্যুদুত বিবেচনায় ভয়ে ভক্তিতে এড়িয়ে চলাই পছন্দ করত, তবে আমাদের দুর্ভাগ্য আমরা নিতান্তই মুর্খের মতো এর সঙ্গে অহেতুক দ্বন্দে জড়িয়ে পড়েছিলাম। আমার শহুরে শিক্ষিত বন্ধুরা যথারিতি লোকটিকে পাগল, ভন্ড, জোচ্চোর ট্যাগ্‌ দিয়ে উড়িয়ে দিতে দেরি করেনি। আমার ব্যাক্তিগত মতও অবশ্য ওদের থেকে বিশেষ ভিন্নরকমের ছিল না, কিন্তু এরপরেই আমাদের চারপাশে এমন সব বিচিত্র প্রতিকূল ঘটনা প্রবাহের শুরু হল, বুদ্ধিতে যার ব্যাখ্যা হয়না। সেবার ভ্রমণ অসম্পুর্ন রেখেই তড়িঘড়ি আমাদের পাততাড়ি গোটাতে হয়েছিল। আজ সেই বিপদসংকুল মহারণ্য থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করে সেদিনের ঘটে যাওয়া ঘটনাগুলোকে যতই অবাস্তব ভেবে যুক্তির জাল সাজাবার চেষ্টা করি না কেন, মনের কোনে যে দাগটা তৈরি হয়ে গেছে, সেটা বোধহয় আর মোছা যাবে না। আমাদের চেনা ছকের পৃথিবীর বাইরে আরেকটা প্যারালাল জগতের অস্তিত্বের হদিশ।

What our member says...


f